বলিউড এখন রণবীর সিংয়ের দখলে। অ্যাকশন-থ্রিলার ধুরন্ধর ২ মুক্তির মাত্র ছয়-সাত দিনেই বিশ্বব্যাপী ৯০০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। দেশের বাইরেও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকে বলছেন, ছবিটি অ্যানিমালকে পেছনে ফেলে দিয়েছে।
তবে আন্তর্জাতিক সমালোচকরা কেউ কেউ ছবিটিকে ‘প্রোপাগান্ডা’ বলে সমালোচনা করেছেন। রণবীর অবশ্য পোস্ট-স্ক্রিনিং পার্টিতে নাচে মেতে উঠেছিলেন। দর্শকরা বলছেন, অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখার মতো।
TAG
#ধুরন্ধর২ #রণবীরসিং #বলিউডবক্সঅফিস #ধুরন্ধর২কালেকশন #বলিউডনিউজ