IPL 2026 এর দ্বিতীয় ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ১৩ বছরের প্রথম ম্যাচ জয়ের জinx ভাঙল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে ২২১ রানের টার্গেট তাড়া করে ছয় উইকেটে জয় পেয়েছে MI। রোহিত শর্মা এবং রিকেলটনের ব্যাটিং ঝড়ে পুরো ম্যাচটি রোমাঞ্চকর হয়ে উঠে।
রোহিত শর্মা তার অভিজ্ঞতা দিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে রিকেলটনের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। কেকেআর-এর বোলাররা শুরুতে ভালো করলেও শেষের দিকে চাপ সামলাতে পারেনি। এই জয় মুম্বাই ইন্ডিয়ান্স এর জন্য মৌসুমের শুরুতে বড় আত্মবিশ্বাস যোগাবে।
IPL 2026 এ এবার ১০টি দল অংশ নিচ্ছে এবং মোট ৭৪টি ম্যাচ হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি প্রথম ম্যাচে জয় পেয়েছে। এখন সবার নজর থাকবে কে এবার ট্রফি জিতবে। ভারতীয় ক্রিকেট প্রেমীরা এই টুর্নামেন্টকে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ বলে মনে করেন।
TAG-#IPL_2026 #মুম্বাই_ইন্ডিয়ান্স #রোহিত_শর্মা #কেকেআর_বনাম_MI #টি২০_ক্রিকেট