বৈদেশিক মুদ্রা বাজারে সুশাসন ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গতকাল বুধবার কয়েকটি বাণিজ্যিক ব্যাংককে মৌখিকভাবে সতর্ক করে দিয়েছে যে, তারা যেন কোনোভাবেই বাড়তি দামে মার্কিন ডলার না কেনে। গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) এক বৈঠকে এই সতর্কবার্তা দেওয়া হয় ।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, মানি এক্সচেঞ্জ হাউস থেকে রেমিটেন্সের ডলার সর্বোচ্চ ১২৩.১০ টাকায় এবং আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ১২২.৭৫ টাকার মধ্যে রাখতে হবে। এই নির্দেশনার পর গত দুদিনে আন্তঃব্যাংক ডলার লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। ব্যাংকাররা জানিয়েছেন, এক্সচেঞ্জ হাউস থেকে বেশি দামে রেমিটেন্স কিনে আবার কম দামে আন্তঃব্যাংকে বিক্রি করতে রাজি নয় অনেকে, যে কারণে লেনদেন স্থবির হয়ে পড়েছে । বৈঠকে ব্যাংকাররা কর্মকর্তাদের বোনাস সংক্রান্ত জটিলতা নিরসনেরও দাবি জানান।
TAGS-বাংলাদেশ ব্যাংকের ডলার ক্রয় সতর্কতা, রেমিটেন্স ডলারের বিনিময় হার, আন্তঃব্যাংক ডলার লেনদেন, এবিবি গভর্নর বৈঠক, বৈদেশিক মুদ্রা নীতিমালা।