দক্ষিণ আফ্রিকায় দাবানল, পর্যটন কেন্দ্রগুলোতে জরুরি অবস্থা

 


দক্ষিণ আফ্রিকার কেপ টাউন সংলগ্ন এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বিশেষ করে Table Mountain এবং Constantia ওয়াইন অঞ্চলে আগুন দ্রুত ছড়াচ্ছে। শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাস দমকল বাহিনীর কাজকে কঠিন করে তুলেছে। এখন পর্যন্ত হাজার হাজার পর্যটক ও স্থানীয় বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। কয়েকটি পাঁচতারকা হোটেল ও রেস্তোরাঁ পুড়ে গেছে বলে প্রাথমিক খবর পাওয়া যাচ্ছে। এখনও কোনো হতাহতের খবর নেই। দক্ষিণ আফ্রিকার আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর ওঠানামা করছে এবং আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার ও ফায়ার ফাইটিং প্লেন মোতায়েন করা হয়েছে। পর্যটকরা বলছেন, তারা এত বড় দাবানল আগে কখনও দেখেননি। উষ্ণায়নের কারণে এই ধরনের দুর্যোগ বাড়ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

TAGS-South Africa wildfire, Cape Town fire, Table Mountain, tourist areas evacuated, climate disaster, দক্ষিণ আফ্রিকা দাবানল, কেপ টাউনের আগুন, টেবল মাউন্টেন, পর্যটন কেন্দ্র সরিয়ে নেওয়া, জলবায়ু দুর্যোগ
নবীনতর পূর্বতন