ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা, রেডিয়েশন দুর্যোগের আশঙ্কা

 


চেরনোবিলের চেয়েও ভয়াবহ বিপর্যয়’: পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে রুশ সতর্কতা

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে সাম্প্রতিক হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্যের ওপর ‘রেডিয়েশন দুর্যোগের’ আশঙ্কা দেখা দিয়েছে। রাশিয়া সতর্ক করে দিয়েছে, এটি চেরনোবিলের চেয়েও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে ।



রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আইএইএ’র সুরক্ষার আওতায় থাকা পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সম্প্রতি বুশেহর কেন্দ্রের কাছে আঘাত হানলে সেখানে কর্মরত শত শত শ্রমিককে সরিয়ে নেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসুস এক্স-এ পোস্ট করে উদ্বেগ প্রকাশ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের ওপর এর মারাত্মক ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি রয়েছে । রাশিয়া জোর দিয়ে বলেছে, জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এখন আইনগত ও পরিবেশগত দিক থেকেও এই যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ।

TAGS- Iran nuclear plant attack, Russia warning radiation catastrophe, Bushehr news, news international, 

ইরান পারমাণবিক হামলা,বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ইরানে পারমাণবিক হামলা, চেরনোবিলের পুনরাবৃত্তি, রাশিয়ার সতর্কবার্তা, রেডিয়েশন দুর্যোগ, IAEA ইরান, বিশ্ব পরিবেশ সংকট, আন্তর্জাতিক পরমাণু খবর,আন্তর্জাতিকসংবাদ, বিশ্বসংবাদ, ব্রেকিংনিউজ, ট্রেন্ডিংনিউজ, আপডেটনিউজ, বাংলানিউজ, বাংলাসংবাদ, আন্তর্জাতিকখবর, বিশ্বডেস্ক, সংবাদপাঠ
নবীনতর পূর্বতন