ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু: লেবানন ও নিষেধাজ্ঞা নিয়ে বড় সন্দেহ |

 

ইসলামাবাদের পাঁচ তারকা সেরেনা হোটেলে আজ শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে বসেছেন। ছয় সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্পেশাল এনভয় স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারসহ আমেরিকান দল পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন। ইরানের পক্ষে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উপস্থিত।

ইরান কড়া শর্ত দিয়েছে—স্ট্রেইট অফ হরমুজের নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ ফেরত এবং যুদ্ধের ক্ষতিপূরণ। লেবাননে ইসরায়েলি হামলা এখনও চলছে বলে তেহরানের আশঙ্কা বাড়ছে। ইরানি মুখপাত্র ফাতেমা মোহাজেরানি বলেছেন, “আমরা আলোচনায় বসছি কিন্তু আঙুল ট্রিগারে রেখেই। ট্রাম্পের সাম্প্রতিক পোস্টে বলা হয়েছে, ইরানের হাতে কোনো কার্ড নেই। আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা সফল হলে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব পড়বে।

TAGS- ইরান যুদ্ধ, যুক্তরাষ্ট্র ইরান আলোচনা, পাকিস্তান শান্তি আলোচনা, আন্তর্জাতিক সংবাদ, লেবানন সংঘাত, স্ট্রেইট অফ হরমুজ,আন্তর্জাতিকসংবাদ, বিশ্বসংবাদ, ব্রেকিংনিউজ, ট্রেন্ডিংনিউজ, আপডেটনিউজ, বাংলানিউজ, বাংলাসংবাদ, আন্তর্জাতিকখবর, বিশ্বডেস্ক, সংবাদপাঠ
নবীনতর পূর্বতন