দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি প্রকাশিত এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান ২০২৬-২০৫০ অনুযায়ী, আগামী ২৫ বছরে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যয় হবে প্রায় ১৮০ বিলিয়ন মার্কিন ডলার ।
এই মহাপরিকল্পনায় জ্বালানি খাতে ৮০ বিলিয়ন এবং বিদ্যুৎ খাতে ১০৫ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে প্রায় ১৭ গিগাওয়াটের বিদ্যুৎ চাহিদা ২০৫০ সালে বেড়ে দাঁড়াবে ৫৯ গিগাওয়াটে, যা বর্তমানের তুলনায় প্রায় চার গুণ । সবুজ জ্বালানির দিকে বিশেষ নজর দিয়ে এই পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানি (সৌর ও বায়ু) থেকে ৩০ থেকে ৫০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে সাতটি গ্রিড-সংযুক্ত সৌর প্রকল্পের জন্য চুক্তিও স্বাক্ষরিত হয়েছে ।
TAGS- বাংলাদেশ জ্বালানি মাস্টার প্ল্যান, ১৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশ, বিদ্যুৎ খাতের উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা পরিকল্পনা।