খেলার মাঠে বাংলাদেশের জন্য দারুণ এক সুখবর। ভারতের হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছে । এই জয়ের মাধ্যমে বাংলাদেশ আগামী জুন মাসে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
গ্রুপ পর্বের শেষ দিনে বাংলাদেশ শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। উল্লেখ্য, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল তিন দলেরই পয়েন্ট সমান ৫ হলেও সেট ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। এর আগে ২০২২ সালে মালদ্বীপে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ । তরুণ এই টেবিল টেনিস তারকাদের সাফল্যে দেশজুড়ে ক্রীড়ামোদীদের মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে।
TAGS-দক্ষিণ এশিয়ান টেবিল টেনিস স্বর্ণ, বাংলাদেশ টেবিল টেনিস জয়, এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপ যোগ্যতা, বাংলাদেশ ক্রীড়া সংবাদ, অনূর্ধ্ব-১৯ টেবিল টেনিস।