কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সুখবর নিয়ে এসেছে মালয়েশিয়া সফর। দেশটির উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি জামব্রি আব্দ কাদিরের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় উচ্চশিক্ষার দ্বার আরও প্রশস্ত করতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছেন তারা ।
বৈঠক শেষে জানানো হয়, বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যায়নরত আছেন। বাংলাদেশ প্রতিনিধি দল শিক্ষাবৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সরাসরি অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে। মালয়েশিয়ার মন্ত্রী বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ জনবলের গতিশীলতা বাড়ানোর ব্যাপারে সম্মতি প্রকাশ করেছেন । এই চুক্তিকে দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি ও শিক্ষা খাতে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
TAGS- বাংলাদেশমালয়েশিয়াসম্পর্ক, উচ্চশিক্ষা, জনশক্তিরপ্তানি, প্রবাসীকল্যাণ, কূটনৈতিকসংবাদ, শিক্ষাখবর