ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সরাসরি আঘাত হেনেছে বাংলাদেশের অর্থনীতিতে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর এক নতুন প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী এই সংকট বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ১.২ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালীতে পরিবহন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪০ শতাংশ এবং এলএনজির দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশ যেহেতু কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিপুল পরিমাণ এলএনজি আমদানি করে, তাই জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে কমিয়ে দেবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রপ্তানি খাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে, প্রায় ২ শতাংশ রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে ।
TAGS- মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব বাংলাদেশ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস, এলএনজি সংকট বাংলাদেশ, মূল্যস্ফীতি ও অর্থনীতি