মেটার বিরুদ্ধে রেকর্ড ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানার রায়

 


সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা  (ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি) এর বিরুদ্ধে এক যুগান্তকারী রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। আদালতের জুরিরা সর্বসম্মতিক্রমে রায় দিয়েছেন যে, অনলাইনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। মামলায় বলা হয়েছিল, মেটা কর্তৃপক্ষ তাদের প্ল্যাটফর্মে শিশুদের উপরে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের ঝুঁকি সম্পর্কে অভিভাবক ও ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে।


এই রায়কে বৈশ্বিক প্রযুক্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়া, ফ্রান্স ও স্পেনের মতো দেশগুলো ইতোমধ্যে কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে কড়া বিধিনিষেধ আরোপের পথে হাঁটছে। আইন বিশেষজ্ঞদের ধারণা, এই রায়ের ফলে ভবিষ্যতে বিগ টেক কোম্পানিগুলোর বিরুদ্ধে একই ধরনের অসদাচরণের অভিযোগে আরও মামলা দায়েরের পথ সুগম হবে। মেটা কর্তৃপক্ষ অবশ্য এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ইঙ্গিত দিয়েছে ।

TAGS-মেটার বিরুদ্ধে জরিমানা, শিশু সুরক্ষায় ফেসবুকের ব্যর্থতা, সোশ্যাল মিডিয়া আইন ও জরিমানা, মার্ক জাকারবার্গের কোম্পানির সর্বশেষ সংবাদ, অনলাইন নিরাপত্তা আইন ২০২৬

 Meta Lawsuit, Facebook News, Child Safety Online, Tech Regulation, Social Media Updates


নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম