দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এক বিরল মানবিক মুহূর্তের সৃষ্টি হলো। ক্রেমলিনের পক্ষ থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে, পবিত্র অর্থোডক্স ইস্টার উপলক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ১১ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক যুদ্ধবিরতি পালনের নির্দেশ দিয়েছেন ।
ক্রেমলিনের বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় ১১ এপ্রিল বিকেল ৪টা থেকে ১২ এপ্রিল দিনের শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে রুশ সামরিক বাহিনীকে সব ধরনের আক্রমণাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও পুতিনের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক মহল স্বাগত জানালেও পশ্চিমা বিশ্লেষকরা এটিকে মূলত একটি কৌশলগত বিরতি হিসেবে দেখছেন। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ইস্টারেও এমন একটি যুদ্ধবিরতি পালিত হয়েছিল, তবে তা খুব একটা স্থায়ী হয়নি। এবারের এই ঘোষণা আদৌ কোনো স্থায়ী শান্তি আলোচনার পথ খুলতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় ।
TAGS- আন্তর্জাতিকসংবাদ, বিশ্বসংবাদ, ব্রেকিংনিউজ, ট্রেন্ডিংনিউজ, আপডেটনিউজ, বাংলানিউজ, বাংলাসংবাদ, আন্তর্জাতিকখবর, বিশ্বডেস্ক, সংবাদপাঠ, রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ২০২৬, পুতিনের ইস্টার সিজফায়ার, ইউক্রেন যুদ্ধের সর্বশেষ সংবাদ, মস্কো-কিভ শান্তি আলোচনা, অর্থোডক্স ইস্টার আপডেট
Tags
International