দেশের স্বাস্থ্য খাতে নতুন এক উদ্বেগের নাম হাম (মিজলস)। গত মার্চ মাসের মাঝামাঝি থেকে সারা দেশে এ রোগটি মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল ৯ এপ্রিল পর্যন্ত ৬৪টি জেলার মধ্যে ৫৭টি জেলাতেই হামের প্রকোপ ছড়িয়েছে। এই সময়ে ১১,১৩৩ জন সন্দেহভাজন এবং ১,৫৯৯ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন ।
আরও উদ্বেগজনক বিষয় হলো, গত এক মাসে হামে আক্রান্ত হয়ে ১৩৮ শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যাদের অধিকাংশই পাঁচ বছরের কম বয়সী। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা শিবির এলাকাগুলোতেও (ক্যাম্প ১ই, ২ই, ৫, ৯, ১৮, ২০, ২৭ ও ভাসানচর) রোগটি ছড়িয়ে পড়েছে। টিকাদান কর্মসূচির ঘাটতি এবং অপুষ্টিকেই এই প্রকোপের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকার ইতোমধ্যে জরুরি টিকাদান কর্মসূচির জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছে ।
TAGS-বাংলাদেশে হামের প্রাদুর্ভাব, হাম রোগের লক্ষণ ও চিকিৎসা, শিশুদের টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি সতর্কতা, রোহিঙ্গা ক্যাম্পে হাম।
Tags
Bangladesh