ট্রাম্পের ‘চরম হুঁশিয়ারি’, বললেন ‘গোটা সভ্যতা ধ্বংস হতে পারে’

 


আজ রাতে পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে’: ইরানকে শেষ সময়ের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের বিরুদ্ধে অভূতপূর্ব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে যদি হরমুজ প্রণালী পুনরায় খোলা না হয়, তাহলে ‘পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে’ ।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি চাই না এটি ঘটুক, কিন্তু সম্ভবত ঘটবে।’ স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে
হরমুজ প্রণালী উন্মুক্ত করতে ইরানের ওপর চাপ তৈরি করেন তিনি। অন্যথায়, ইরানের পাওয়ার প্ল্যান্ট ও সেতুতে হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ।

এদিকে, পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। কানাডার প্রধানমন্ত্রী ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরান নিষ্ক্রিয় থাকবে না। তাৎক্ষণিক ও সমানুপাতিক ব্যবস্থা নেওয়া হবে’ । পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়।

TAGS-Trump Iran news, Strait of Hormuz update, US Iran war threat 2026,

আন্তর্জাতিক সংবাদ আজকের,ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান যুদ্ধের খবর, হরমুজ প্রণালী বন্ধ, মার্কিন প্রেসিডেন্টের হুমকি, আজকের আন্তর্জাতিক সংবাদ, বিশ্বযুদ্ধের আশঙ্কা ২০২৬, ট্রুথ সোশ্যাল পোস্ট, ইরান আমেরিকা সংকট

নবীনতর পূর্বতন