জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে, উদ্বেগ

 


চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৩.০৩ শতাংশে । বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৩.৫৩ শতাংশ । অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি কমেছে আধা শতাংশেরও বেশি।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪.৯৬ শতাংশ, যা পূর্ববর্তী অর্থবছরের প্রথম প্রান্তিকের ৩.৯১ শতাংশের চেয়ে বেশি ছিল । দ্বিতীয় প্রান্তিকে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি অর্থনীতি। বর্তমান মূল্যে দ্বিতীয় প্রান্তিকের জিডিপি দাঁড়িয়েছে ১৫ লাখ ১৭ হাজার ৬১৫ কোটি টাকা, যা গত বছর একই সময়ে ছিল ১৩ লাখ ৯০ হাজার ১৪৭ কোটি টাকা ।


মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি সংকটকে
এই মন্দার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশ্লেষকরা। অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধারাবাহিক প্রভাবও বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রপ্তানি আয়ের অস্থিরতা এই প্রবৃদ্ধি কমার পেছনে বড় ভূমিকা রেখেছে। আগামী প্রান্তিকগুলোর দিকেই এখন সবার নজর।

TAGS-জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশ, বিবিএস প্রতিবেদন, অর্থনৈতিক মন্দা, দ্বিতীয় প্রান্তিক FY26, জিডিপি প্রবৃদ্ধি slowdown
নবীনতর পূর্বতন